জাতীয়

বিস্ফোরণের ৭ দিন পরও বের হচ্ছে গ্যাস

জাহিদ রাকিব

রাজধানীর মগবাজারের রাখি নীড় ভবনের শরমা হাউসে বিস্ফোরণের সাতদিন পর এখনও বের হচ্ছে গ্যাস। তাতে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন। ২৭ জুন সন্ধ্যার বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ও আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

এদিকে ঘটনার ৭দিন পর রোববার (৪ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন ভবনটি থেকে গ্যাস নিঃস্বরণ হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে।

গ্যাস বের হওয়ার বিষয়ে জানতে তিতাস গ্যাসের সহকারী ম্যানেজার দিদারুল আলম ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি সাননিউজকে বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছে। গ্যাস বের হওয়ার জায়গায় খুঁড়ে দেখবে। তারপর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইউনুস আলী সাননিউজকে বলেন, তারা বিষয়টি জানার পর তিতাসকে জানিয়েছেন। তিতাশ এবং ফায়ার সার্ভিস একসাথে বিষয়টি খতিয়ে দেখবে।
গ্যাসের লাইন পরীক্ষা-নীরিক্ষা করে তারা গ্যাস বের হওয়ার প্রকৃত কারণ বলতে পারবে।

বর্তমানে বিস্ফোরণের ভবনের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ রেখেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, পথে থাকা দুই শতাধিক মানুষ আহত হন। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা