জাতীয়
মগবাজার বিস্ফোরণ

এখনও অবরুদ্ধ ৫০ পরিবার 

জাহিদ রাকিব, স্টাফ করেসপন্ডেন্ট

মগবাজার বিস্ফোরণের চারদিন পরও আশপাশের ৫০ পরিবার এখনও অবরুদ্ধ। পুলিশ ওই বাড়িগুলোর প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। তাই তারা বাড়ি থেকে বের হতে পারছে না। এত তাদের জীবনে নানা সংকট দেখা দিয়েছে। বুধবার (৩০ জুন) সরেজমিনে ওই বাড়িগুলোতে গেলে সেখানকার বাসিন্দরা এই অভিযোগ করেন।

তাদের দাবি, ধ্বংসস্তুপ পড়ে থাকা গলিটি বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই গলির বাসিন্দা বকুল বেগম (৫০) বলেন, ঘটনার সময় আমরা খাটে বসেছিলাম। তখন বিকট শব্দে ভূমিকম্পের মতো পুরো বাসা কেঁপে উঠে। পরে আমরা বেরিয়ে দেখি। গলির মুখে পুরােনাে ভবনটি ধসে পড়েছে। এরপর থেকে আমাদের আর বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।' আমরা নিত্য প্রয়োজনীয় কোন কিছুই কেনার জন্য বের হতে পারছি না।

সড়কের পিছনের গলিতে এক্সপ্রেস ট্রেডাস কোকাকলা ড্রিস্ট্রিবিউটর আর মালিক মো. হানিফ। তিনি বলেন, আমাদের গোডাউন এখানে, একমাত্র রাস্তা এটি, বিস্ফোরণের পর থেকে সড়ক বন্ধ থাকায় গোডাউন এই এলাকায় চারদিন কোন মালামাল বের করতে পারছি না, কোন মাল ঢুকাতে পারছি না।

গলির আরেক বাসিন্দা সাইফুল বলেন, আমাদের বাসা এখানে আজকে চারদিন যাবত বাসা থেকে বের হতে পারছি না। সামনে লকডাউন কিন্তু কোন বাজার সদায় করতে পারছি না। ফলে অনেক কষ্টে আছি।

গৃহিণী ফাতেমা বেগম (৪৫) বলেন, “দুই দিন ধরে আমরা কেউই বের হতে পারছি না, জরুরি ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু সড়কটি বন্ধ থাকায় ডাক্তারের কাছে যেতে পারছি না।

অন্য বাসিন্দা জামাল হোসেন জানান, বাজার করতে পারছি না। বাসায় কেউ অসুস্থ হয়ে গেলেও বের হতে পারব কি। বাসায় বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি।

দায়িত্বরত রমনা জোনের পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক রেজাউল করিম সাননিউজকে বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনো রাস্তা বন্ধ রেখেছি। খুব দ্রুত রাস্তা খুলে দেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে উওর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ এর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি সাননিউজকে জানান, পুলিশের তদন্তের স্বার্থে কিছুটা সময় লাগবে। পুলিশ অনুমতি পাওয়া মাত্রই যাতায়াতে আর কোন কেনো বিধি-নিষেধ থাকবে না।'ভবনের পিছনে রাস্তার ওপর পড়ে থাকা ধ্বংসস্তুপ পরিষ্কার করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা