জাতীয়

তিনগুণ ভাড়া মোটরসাইকেলে

জাহিদ রাকিব : করোনা মোকাবেলায় সরকার ঘোষিত বিধিনিষেধের শেষ দিনে মোটরসাইকেল রাইডাররা বেপরোয়া হয়ে উঠেছেন। অ্যাপস বন্ধ থাকায় তারা যাচ্ছেন চুক্তিতে। তাতে গন্তব্যে যেতে গুণতে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল গুলো অফিসমুখী মানুষদের কাছ থেকে ভাড়া চাচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিনগুন।

রামপুরা থেকে কারওয়ান বাজার যাবেন মাসুম হোসেন। আগে যেতেন হাতিরঝিল চক্রাকার বাসে করে। কিন্তু সরকার ঘোষিত লকডাউনে এখন যেতে হচ্ছে রিকশায় বা মোটরসাইকেলে। আজকে মোটরসাইকেল ভাড়া চাচ্ছে তিনগুন। কারওয়ান বাজার ভাড়া চাচ্ছে ১৫০ টাকা। যা গতকালও ছিলো ৫০-১০০ টাকা।

গুলশান এলাকায় চাকরি করেন ইমরান হোসেন। প্রতিদিন তিনি বাস যোগেই অফিসে যান। কিন্তু গত কয়েকদিন যেতে হচ্ছে রাইড শেয়ারিং এ। গুলশানে ভাড়া ছিলো ১২০ -১৩০। যা আজ ১৮০-২০০ টাকা চাচ্ছে। আক্ষেপ করে তিনি বলেন, সব লকডাউনে সরকারের শর্ত কাগজেই থাকে। আমাদের উপর বাস্তবায়ন হয় না। কষ্ট আমাদেরই করতে হয়। যাতায়াতে যে পরিমাণ ভাড়া ব্যয় হয়- তাতেই বেতনের বড় অংশ চলে যায়।

অতিরিক্ত ভাড়া নিয়ে কথা হয় কয়েকয়টি রাইডশেয়ারিং চালকের সাথে। তারা বলেন, মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট থাকায় পুলিশ মামলা দিচ্ছে। ফলে ভাড়া একটু বেশি।

পাশ থেকে আরেকজন বলেন, আজকে তো শেষ দিন। কালকে থেকে তো সব বন্ধ থাকবে। তাই আজকে ভাড়া একটু বেশি।

এই বিষয় নিয়ে কথা হয় রামপুরা পুলিশ বক্সের ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেনের সাথে। তিনি সান নিউজকে বলেন, লকডাউনে মোটরসাইকেল বন্ধ থাকার কথা। কিন্তু মানবিক কারনে আমরা কিছুটা ছাড় দিচ্ছি। আগামীকাল থেকে আমরা কঠোর হবো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা