জাতীয়

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি বাংলাদেশের

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি করেছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিইউ) সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান ৫৩তম। এর আগে ৭৮তম ছিল বাংলাদেশ।

সম্প্রতি গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স–২০২০ সূচক প্রকাশ করেছে আইটিইউ। গত বছরের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সূচকের ১০০ পয়েন্টের মধ্যে ৮১ দশমিক ২৭ অর্জন করেছে। সূচকের তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার হামলার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে আইটিইউ। মোট পাঁচটি বিষয়কে ভিত্তি ধরে এই সূচক তৈরি করা হয়েছে। সেগুলো হলো, আইনগত পদক্ষেপ, কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ ও সহযোগিতার পদক্ষেপ।

আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া।

এশীয়–প্রশান্ত অঞ্চলের সূচকে বাংলাদেশ ১১তম অবস্থানে রয়েছে। যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে কোরিয়া ও সিঙ্গাপুর। প্রতিবেশি ভারত রয়েছে চতুর্থ স্থানে। পাকিস্তান ১৪তম স্থানে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা