জাতীয়

খাদ্যের সহায়তা চান রাইড শেয়ার-সার্ভিসকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি মোকাবেলায় চলমান লকডাউনে রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্সদের খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছে রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়ন।

মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ইউনিয়নের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক,ও সদস্য সচিব রিয়াজ মাহমুদ।

বিবৃতিতে তারা বলেন, দেশের শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর একটি অংশ রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারি পেশার সাথে সম্পৃক্ত। করোনা মহামারি প্রকোপ থেকে জনজীবন রক্ষা করার জন্য লকডাউন দেওয়া হয়। লকডাউনের সময়ে রাইড শেয়ার কর্মীদের আয়ের বিকল্প ব্যবস্থা নাই। এই খাতের কর্মীরা একদিন যা রোজগার করে তা সেদিনের ভরণ-পোষণেই ব্যয় হয়। ফলে সঞ্চয় করার কোনও উপায় থাকে না। এমতাবস্থায় লকডাউনে এই খাতে যুক্ত কর্মীরা অসহায় অবস্থায় জীবনযাপন করেন। কাজেই রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারি কর্মীদের খাদ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জোর দাবি জানান তারা।

নেতারা বলেন, এই খাতের কর্মীদের খাদ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা না দিয়ে ডিএমপির পক্ষ থেকে রাইড শেয়ারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। যেখানে গণপরিবহন বন্ধের পর সবচেয়ে নিরাপদ ও স্বল্প ব্যয়ে যাত্রী পরিবহনের মাধ্যম রাইড শেয়ার। নির্দিষ্ট গন্তব্যে কম খরচে পৌঁছে দেওয়ার নিরাপদ মাধ্যম হওয়া সত্ত্বেও সোমবার ডিএমপির পক্ষ থেকে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাধারণ অবস্থাতেই রাইড শেয়ার কর্মীদের আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলার জরিমানা পরিশোধ করতে।

নেতারা আরও বলেন, ন্যূনতম খাদ্য নিরাপত্তার ব্যবস্থা না করে মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের বাস্তবায়ন অমানবিক। রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ইউনিয়ন মনে করে করোনা নিয়ন্ত্রণে অবশ্যই লকডাউন কার্যকর করা প্রয়োজন তবে লকডাউন কার্যকর করার আগে শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা