জাতীয়

ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে বর্তমানরাই

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৯ জুন) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

পরিপত্রে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জনসমাগম এড়াতে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরই মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক বিদ্যমান ইউনিয়ন পরিষদগুলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওযা হলো।

প্রসঙ্গত, ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোট হয়নি। পরে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট হয়। তবে সীমান্ত এলাকার ১৬৭টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা