জাতীয়

লকডাউনেও রাজধানীতে যানজট

জাহিদ রাকিব : মহামারী মোকাবেলায় সরকারঘোষিত চার দিনের আংশিক লকডাউনের প্রথম দিনে সড়কে দীর্ঘ যানজট দেখল রাজধানীবাসী। ঘোষণা অনুযায়ী গণপরিবহন চলতে দেখা না গেলেও সড়কগুলো ছিল ব্যাক্তিগত ও রিকশার দখলে।

সোমবার (২৮জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। সবচেয়ে বেশী যানজট দেখা যায় রাজধানীর রামপুরা, বাড্ডা, মৌচাক, মালিবাগ শান্তিনগর এলাকায়।

এসময় সড়কে বাস বা সিএনজিচালিত অটোরিকশার মতো পরিবহন দেখা যায়নি। তবে প্রচুর ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে কর্মমুখী মানুষ অপেক্ষায় ছিলেন গণপরিবহনের বিকল্প খোঁজে । উপায় না পেয়ে অনেকেই রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য যাওয়ার চেষ্টা দেখা যায়।

সরকারের ঘোষণা অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস-আদালতে প্রয়োজনীয়সংখ্যক কর্মীকে আনার কথা থাকলেও বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠান তা মানেনি। আর এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

আংশিক লকডাউনের প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশে সব শপিং মল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খাবার বিক্রি করতে পারবে কেবল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবস্থাপনায় শুধু প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা