জাতীয়

সড়কে রিকশাই শেষ ভরসা

জাহিদ রাকিব : করোনা মহামারি মোকাবিলায় সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিনে রাজধানীতে নেই গণপরিবহন। জনসাধারণের চলাচলের একমাত্র ভরসা এখন রিকশা। এতে করে কর্মমুখীদের চরম দূর্ভোগে পড়েতে দেখা গেছে।

সোমবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর মিরপুর, প্রগতি সরণি, এয়ারপোর্টসহ বিভিন্ন এলাকার প্রধানসড়কগুলো ঘুরে এমনই চিত্র দেখা গেছে। আর এই সুযোগে রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে।

কারওয়ান বাজার মোড়ে কথা হয় মতিঝিলের উদ্দেশ্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আরশাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এটা কিছু হইলো বলেন? বাস না থাকলে আমরা কাজে কি করে যাব। ১ ঘণ্টা ধরে এখানে দাঁড়িছে আছি রিকশার জন্য। কিন্তু অধিকাংশ রিকশা যেতেই চাচ্ছে না। যারা যেতে চাচ্ছে ভাড়া চাচ্ছে কয়েকগুণ বেশি।

আকিব নামে আরেকজন জানান, বাংলামোটর থেকে শান্তিনগরের ভাড়া ৪০-৫০ টাকা। আজকে ৭০ টাকা দিবো, তারপরেও যেতে চাচ্ছে না রিকশাচালকরা। তাই হেঠেই রওনা দেন শান্তিনগরের উদ্দেশ্য।

উত্তরা থেকে ঢাকা মেডিকেলে আসা জালাম উদ্দিন বলেন, ভাই গরীবের ওপর লকডাউন চলতেছে। ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাতে আসছি, এখন উত্তরা যাবো। গণপরিবহন না থাকায় রিকশাই শেষ ভরসা। কিন্তু ভাড়া চাচ্ছে অতিরিক্ত। শাহাবাগ থেকে সিএনজিতে ভাড়া চাচ্ছে ৮০০ টাকা।

বাংলামোটর এলাকায় রিকশা চালক কালাম মিয়া বলেন, রিকশা কম, যাত্রী বেশি। এজন্যই ভাড়া একটু বেশি। লকডাউনের কারণে অনেক রিকশা চালক গ্রামে চলে গেছে বলে জানান তিনি।

রিকশাচালক সবুজ বলেন, রোডে খেপ কম। আপনাদের কাছ থেকে ৫-১০ টাকা বাড়ায় না নিলে চলবো কি করে।

অতিরিক্ত ভাড়া নিয়ে কারওয়ান বাজার এলাকায় কথা হয় রিকশাচালক জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, লকডাউন তো, তাই একটু ভাড়া বেশি। মোড়ে মোড়ে পুলিশ গাড়ি আটকায়। ঠিকমত খেপ মারতে পারছি না।

অতিরিক্ত রিকশা ভাড়া নিয়ে কথা হয় বাংলামোটর ট্রাফিক পুলিশ বক্সের সার্জেন্ট আরিফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ভাড়া নিয়ে কোন যাত্রী অভিযোগ করে নাই, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা