জাতীয়

বাংলাদেশ একটি সত্যিকারের সফলতার গল্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যে অর্জন তা একটি সত্যিকারের সফলতার গল্পই। এই গল্প জীবন-পরিবর্তনকারী ও রক্ষাকারী সাফল্য অর্জন করেছে।


রোববার (২৭ জুন) “সোনার বাংলার সুবর্ণজয়ন্তী" শীর্ষক বইযের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আলোকচিত্রের বইটির মোড়ক উম্মোচন করেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ছবির মাধ্যমে তুলে ধরা হয় বইটিতে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক এস. ব্রাউন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর যুগ্মসচিব কবির আহমেদ উপস্থিত ছিলেন।


“সোনার বাংলার সুবর্ণজয়ন্তী" শীর্ষক এই বইয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, দুর্যোগে প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পাঁচ দশকের অগ্রগতির বিশালতা তুলে ধরা হয়েছে।

এই বইয়ে আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী স্মরণ করা হয়েছে এবং এই দেশের অনেক অর্জনের ও সাফল্যের পথ পরিক্রমা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

মিলার বলেন, এই সুন্দর বইটি বিগত পাঁচ দশকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের শক্তিশালী স্থায়ী অংশীদারিত্বে ইউএসএআইডি যে অবদান রেখেছে তার একটি অপূর্ব প্রতিচ্ছবি।


ডেরিক এস. ব্রাউন বলেন, বাংলাদেশ একটি সত্যিকারের সফলতার গল্প যা জীবন-পরিবর্তনকারী ও জীবন-রক্ষাকারী সাফল্য অর্জন করেছে।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার ইউএসএআইডির মাধ্যমে স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলা প্রচেষ্টাকে সহায়তা করতে একাধিক সংস্থার মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলার সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।


শুধু ২০২০ সালে ইউএসএআইডি একাই বাংলাদেশের জনগণের জীবনমান উন্নত করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চা বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জলবায়ুপরিবর্তনে সহনশীলতা বাড়াতে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে বলে জানান তিনি।


সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা