জাতীয়

ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ২৮ জুন থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ না খোলা থাকবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামী রোববার (২৭ জুন) ব্যাংকগুলোকে জানানো হবে।
‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে’ জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা থাকবে মানে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। কারণ এনবিআরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কিছু শাখায় কাজ করতে হবে। তাই ব্যাংক খোলা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার গণমাধ্যমকে বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে আমাদের সেটাই মানতে হবে। এখানে আমাদের কিছু করার নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা