জাতীয়

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২২ জুন) বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারে সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, দেশে করোনা পরিস্থিতির কারণে আগামী ৩০ জুন, ১ জুলাই ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১১ মে প্রথম দফায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানায় বুয়েট। সেদিনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করল কর্তৃপক্ষ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা