জাতীয়

৪২তম বিসিএসের ভাইভা পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বাড়ায় ৪২তম বিসিএসের (বিশেষ) চলমান ভাইভাপরীক্ষা আগামী ২৭ জুন থেকে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এ তথ্য জানিয়েছেন। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে অবগতি করা হবে।

এতে বলা হয়, কোভিড -১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৭ জুন (রোববার) থেকে স্থগিত করা হলো।

এর আগে গত ২৩ মে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল।

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা