জাতীয়

রানির বাড়ির সামনেও ফোন চুরি হয়

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন কেড়ে নিয়েছিল এক ছিনতাইকারী, যা এখনও উদ্ধার হয়নি।

এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি এখনও পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।

মঙ্গলবার (২২ জুন) এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ফোন চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না।

সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। যে ফোনটি নিয়েছে তিনি এখনও ফোনটি চালু করেনি। ফোন চালু না করলে উদ্ধার করাও সম্ভব না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা