জাতীয়
সাত জেলায় লকডাউন

কতোটা সুরক্ষিত থাকবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন শুরু হয়েছে ভোর ছয়টা থেকে। মূলত রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতেই পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়। জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। মঙ্গলবার (২২জুন) থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

তবে হঠাৎ লকডাউন ঘোষণায় বিপাকে পড়েছেন অনেকেই। মহাসড়কে ব্যক্তিগত ছোট গাড়ি, প্রাইভেটকার, দূরপাল্লার পরিবহন বাস, ট্রাক চলতে দেখা গেলেও বিপাকে কর্মজীবী মানুষ। আশেপাশের জেলাগুলো থেকে বাস চলাচল বন্ধ হওয়ার কারণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে হাজার হাজার মানুষ বিশেষ করে শিল্প শ্রমিকরা সকাল থেকে বৃষ্টির মধ্যে বেরিয়ে দুর্গতিতে পড়েছেন।

বিশেষ করে গাজীপুরে স্থানীয় পর্যায়ে যানবাহন খুব একটা দেখা যায়নি। তবে জেলার ওপর দিয়ে সকালেও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

লকডাউনে ঢাকা থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে এমনকি ঢাকার আশেপাশের জেলাগুলোতে ট্রেন থামবে না। ঢাকার কয়েকটি প্রবেশমুখে, বিশেষ করে ফেরিঘাটগুলোতে সকাল নাগাদ যান ও যাত্রী ছিলো খুবই কম। তবে রাতে যেসব যানবাহন পৌঁছেছে তাদের সকাল নাগাদ ফেরির মাধ্যমে পার হতে দেখা গেছে।

বাংলাদেশে ২০২০ সালের মার্চ মাসের শেষ দিকে 'লকডাউন' দেয়ার পর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত এপ্রিল মাসে যে লকডাউন দেয়া হয়, তার শুরুতে কিছুটা কড়াকড়ি আরোপের চেষ্টা থাকলেও পরে কার্যত এই ব্যবস্থাটি ভেঙ্গে পড়ে।

এরপর দফায় দফায় বিধিনিষেধ বাড়লেও পরে এক পর্যায়ে দোকানপাট ও যান চলাচল খুলে দেয়া হয়েছিলো। এর মধ্যে সীমান্তবর্তী নানা জায়গায় সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউন দেয়া হয়েছে। শেষ পর্যন্ত ঢাকাকে ঘিরে থাকা জেলাগুলোতে লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। তবে এখন দেখার বিয়ষ কতটা বিচ্ছিন্ন থেকে
কতোটা সুরক্ষিত থাকবে ঢাকা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা