জাতীয়

পদোন্নতি পেল ৬৯ বিচারক

নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি পেয়েছেন জেলা ও দায়রা জজ পদে ১১ অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ৬৯ জন বিচারককে (জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা) পদোন্নতি দিয়ে রোববার (২০ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেড এবং অতিরিক্ত জেলার জজরা দ্বিতীয় গ্রেড পাবেন। একই আদেশে এই বিচারকদের বদলি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া বিচারকদের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দফতর প্রধান মনোনীত কর্মকর্তা বা পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে আগামী ২৭ জুন এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহানকে রংপুরের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ)।

নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে জেলা জজ পদে পদোন্নতি এরপর একই কর্মস্থলে রাখা হয়েছে।

এছাড়া ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ রোকশানা বেগম হেপি গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা জজ), নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদার পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) এবং ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিম পদোন্নতির পর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা