জাতীয়

আজও ব্যবহার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইলটি আজও উদ্ধার হয়নি। এমনকি ছিনতাইয়ের দীর্ঘ ২১ দিন পরও অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনামন্ত্রীর ফোনটি এখন পর্যন্ত বেশ কয়েকবার হাত বদল হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। প্রথম ছিনতাইকারী ফোনটি একজনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে। পরে তার কাছ থেকে কোনো একজন ক্রেতা ফোনটি ২৫-৩০ হাজার টাকায় কিনেছে। এরপর ওই ফোনটি এখন পর্যন্ত সিমকার্ড দিয়ে চালু করা হয়নি। তাই ফোনটির অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।

ফোনটি ছিনতাইয়ের পর দ্রুত মন্ত্রী তার সিম কার্ড রিপ্লেস করে নেয়ায় পুলিশের কাজ আরও জটিল হয়ে পড়েছে।

পুলিশ বলছে, পুলিশ এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন টেন হ্যান্ডসেট উদ্ধার করে, কিন্তু এর কোনোটিই মন্ত্রীর নয়।

এ বিষয়ে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিএম ফরিদুল আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন উদ্ধার করেছি। কিন্তু এর একটিও পরিকল্পনামন্ত্রীর ছিল না। এখন আমাদের ভরসা ছিনতাইকারীকে গ্রেফতার করা। তাকে গ্রেফতার করলে ফোনটি শেষ কার হাতে গেছে তা হয়তো নিশ্চিত হওয়া যাবে। তাকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাও কাজ করছে। ওই ছিনতাইকারীকে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অভিযান চলছে। আশা করছি আমরা ফোনটি উদ্ধার করতে পারব।

এর আগে গত ৪ জুন পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন।

তিনি বলেছিলেন, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় একজনকে আমরা শনাক্ত করেছি। ছিনতাইয়ের ঘটনার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তার নাম-ঠিকানা ও পরিচয় পুলিশের হাতে এসেছে। তাকে এখন গ্রেফতারে অভিযান চলছে। ছিনতাইয়ের ঘটনায় আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি রাজধানীর বিজয় সরণি এলাকায় ভাসমান অবস্থায় জীবন যাপন করতেন। বিজয় সরণি এলাকার উড়োজাহাজের ভাস্কর্যের নিচে প্রতি রাতে ঘুমাতেন।

রাজধানীর বিজয় সরণি থেকে ৩০ মে সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়ে যায়। বিজয় সরণিতে যানজটে আটকে থাকা অবস্থায় মন্ত্রী এ ছিনতাইয়ের কবলে পড়েন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা