জাতীয়

সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা এনসি বাজার এলাকায় রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহতাবস্থায় মা সোনিয়া আক্তার (৩০) ও মেয়ে হুমাশাকে (২) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দুপুরের দিকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু হুমাশারও মৃত্যু হয়।

নিহত সোনিয়ার দুলাভাই সাইফুল ইসলাম জানান, সোনিয়া প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে রান্না করতে যায়। রান্না চলাকালে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে সোনিয়া ও তার মেয়ে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনে। হাসপাতালে আনার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় সোনিয়ার আড়াই বছর বয়সী মেয়ে হাসপাতালের আইসিইউতে মারা যায়।

তিনি জানান, সোনিয়ার বাবার বাড়ি বাগেরহাট সদর থানার কাপালীবন্দর এলাকায়। বর্তমানে তারা শ্রীপুর থানার মাওনা এনসি বাজার এলাকায় ভাড়া থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে এখানে এসেছে। আনার পর সোনিয়া আক্তার মারা যায় এবং তার আড়াই বছরের শিশু হুমাশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটিরও মৃত্যু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা