জাতীয়

‘বিপদের বন্ধু প্রকৃত বন্ধু’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারী মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে চীন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে করোনার টিকার ব্যাপক চাহিদার মধ্যেও বাংলাদেশি বন্ধুদের সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করছে চীন সরকার ও জনগণ, যাকে বলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু।

বুধবার (১৬ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে হাইব্রিড ধানের জনক চীনা অধ্যাপক ইউয়ান লংপিং স্মরণে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন।

তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশে সিনোফার্মের ১১ লাখ টিকা এসে পৌঁছেছে।

চীনা টিকা সরবরাহ ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টার কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন সবসময় একসঙ্গে কাজ করেছে; সেটা হাইব্রিড ধানের ক্ষেত্র থেকে শুরু করে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রেও। ইতোমধ্যে, বিপুল পরিমাণ মেডিকেল সরঞ্জাম দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করেছি।

বিএসএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইব্রিড জাতের ধানের উদ্ভাবক বিজ্ঞানী লংপিং সারা বিশ্বের ক্ষুধামুক্তি ও দারিদ্র বিমোচনসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। ৯১ বছর বয়সে গত ২২ মে চীনের হুনান প্রদেশের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার অবদান স্মরণ করে রাষ্ট্রদূত জিমিং বলেন, চীন ও বিশ্বের খাদ্য নিরাপত্তায় ইউয়ান লংপিংয়ের অবদান অবিস্মরণীয়। ১৯৫০ সালে চীনে মাত্র ৭ মিলিয়ন টন চাল উৎপাদন হতে। হাইব্রিড জাত উদ্ভাবনের পর ৫ দশকের ব্যবধানে সেটি ৫ গুণ বেড়েছে।

বিএসএ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসএ সাধারণ সম্পাদক এফ আর মালিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া বক্তব্য দেন।

সান নিউজ/এফএআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা