জাতীয়

আবু ত্বহার সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল মিডিয়ায় আলোচিতো ইসলামি বক্তা আবু ত্বহার মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীর হদিসও মিলছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।

চিঠিতে সাবিকুন্নাহার আবেদন করেছেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।’ আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।

এ অবস্থায় আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালকের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে সাবিকুন্নাহার একটি চিঠি দিয়েছেন। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেওয়া হয়েছে।।

সাবিকুন্নাহার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি আমি সেভাবে সাংবাদিকদের জানাতে পারিনি। আমি আজ সারাদিন প্রধানমন্ত্রী কার্যালয়, ডিবি অফিস আর পল্লবী থানায় যেতে যেতে ক্লান্ত। রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পল্লবী থানায় ছিলাম। আজ পল্লবী থানা বিষয়টি অভিযোগ আকারে নিয়েছে। আপনাদের গণমাধ্যমে খবর প্রকাশসহ সোশ্যাল মিডিয়ায় ত্ব-হার সন্ধান চেয়ে জোরালো দাবি ওঠায় পুলিশ বিষয়টি আমলে নিয়েছে। এমন আরো একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর দেব। ’

দীর্ঘশ্বাস ফেলে সাবিকুন্নাহার বলেন, ‘এমন স্বাধীন দেশে জ্বলজ্যান্ত চারজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আইনশৃঙ্খলা বাহিনী সেটা তো রুখতেই পারল না, এমনকি মামলাও নিচ্ছে না। আমার মতো দুর্ভাগ্য যেন আর কোনো স্ত্রীর না হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্ব-হার খোঁজ মিলছে না। একই সঙ্গে তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না।

সান নিউজ/ জেআই/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা