জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক : রাস্তায় বাসের রেষারেষি কমছেই না বরং বাড়ছে। আবারও দুই বাসের ধাক্কাধাক্কিতে প্রাণ গেল কলেজছাত্র মেহেদী হাসানের (১৯)। সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর মালিবাগে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেহেদী বাসের মাঝামাঝি একটি সিটে বসা অবস্থায় ছিল। মাথা ছিল জানালার বাইরে। এ সময় অন্য একটি বাস পাশ কাটানোর সময় তার মাথা থেঁতলে দেই।

মেহেদী হাসান ঢাকার একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রামপুরায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশ জানায়, তুরাগ ও আকাশ পরিবহনের দুটি মিনিবাসের প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ গোলাম আজম সংবাদমাধ্যমকে বলেন, মেহেদী তুরাগ বাসের মাঝামাঝি জানালার পাশের একটি সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এসময় অন্য বাসের চাপায় তার মাথা থেঁতলে যায়। বাস দুটিকে আটক করা হয়েছে। নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা