জাতীয়

স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন জোবাইদা নামে এক গৃহবধূ। কুড়াল দিয়ে স্বামী আবুল কাশেম ওই নারীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী আবুল কাশেমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানা সূত্রে জানা যায়, আবুল কাশেম ও জোবাইদার মধ্যে পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে জুবাইদাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন আবুল কাশেম।

স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (অপারেশনস) পীযূষ কুমার সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাত দুইটা থেকে আড়াইটার দিকে ঘুমের মধ্যে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবাইদার স্বামীকে আটক করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে জোবাইদাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা এখনো থানায় আসেনি। তারা থানায় আসলেই মামলা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা