জাতীয়

রাজধানীতে মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার আলহেরা জামে মসজিদের চার তলার ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আল-আমিন (২০)। শুক্রবার (১১ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আল-আমিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের খোকন মিয়ার ছেলে।
মুগদা মান্ডার ৫৬৪ নং ফারুক ভিলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে আলামিন ছিল বড়।

মৃতের বাবা মো. খোকন জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে আলহেরা মসজিদে যায় আল আমিন। সেখানে নামাজ শেষে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে মসজিদের চার তলার ছাদে যায় ঘুরতে। পরে অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে সে নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে ওই মসজিদের ইমামসহ অন্যরা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরো জানান, আল আমিনের আগে থেকেই মাথায় একটু সমস্যা ছিল‌। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেত। আগে মাদ্রাসায় লেখাপড়া করলেও বর্তমানে সে লেখাপড়া করতো না।

আল আমিন মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ শেষে নামাজে ব্যবহৃত কার্পেট উঠিয়ে গুছিয়ে রাখত। সে সবার শেষে মসজিদ থেকে বের হতো বলেও তিনি জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা