জাতীয়

সেপ্টেম্বরের শেষে রোহিঙ্গা স্থানান্তর শুরু হবে : ত্রাণ সচিব

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেছেন, ‘আমরা একটা টাইম লাইন ঠিক করেছি। আগামী ১৭ তারিখের মধ্যে একটা পলিসি ডকুমেন্টেড ড্রাফট তাদের (ইউএনএইচসিআর) পক্ষ থেকে দেয়া হবে। এর মধ্যে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠনিকভাবে আমরা আলাপ-আলোচনা করব। কিছু বিষয় আছে। প্রয়োজন হলে আর এক-দুইটা মিটিং করব। আশা করছি, সেপ্টেম্বরের শেষ দিকে আমরা আবার (রোহিঙ্গা) নেয়া শুরু করব।’

বৃহস্পতিবার (১০ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সচিবের নেতৃত্বে বৈঠকে বসে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে গঠিত কমিটি। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ইউএনএইচসিআর, আইএমও, ডব্লিউএফওসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা স্থানান্তরে নীতিমালা জমা দেবে ইউএনএইচসিআরের নেতৃত্বে অন্য সহযোগী সংস্থাগুলো।

এসময় গণমাধ্যমকে মো. মোহসীন বলেন, ‘আমরা এটা (রোহিঙ্গা ব্যবস্থাপনা) এই মুহূর্তে অপারেশন করছি কক্সবাজারে। যেহেতু ভাসানচর একটা ভিন্ন জায়গা। সেজন্য কিছু ইস্যু আছে। ওনাদের (ইউএনএইচসিআর) কিছু জানার আছে, আমাদেরও কিছু বিষয় তাদের পরিষ্কার করার আছে। এজন্য আমরা সেখানে কীভাবে অপারেশন করব, কোন ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারি, এমন বিষয়ে পলিসি ডকুমেন্ট তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘সরকার দুই হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে জায়গা তৈরি করেছে। আমাদের উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে মর্যাদার সঙ্গে তাদের দেশে ফেরত দেয়া। এজন্য জাতিসংঘ কাজ করছে। এটা একটা লম্বা প্রক্রিয়া।’

সচিব বলেন, ‘ভাসানচরে সাড়ে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো সেখানে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া। সেই কাজ বাস্তবায়নের এই কমিটি করা হয়েছে। তার প্রথম সভা আজকে হলো।’

ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে ২৩৫ পুলিশ ও এপিবিএন সদস্যরা কাজ করছে। অচিরেই ২০০ আনসার সেখানে পাঠানো হবে।

ইউএনএইচসিআরের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ বলেন, ‘সেখানে ১৮ হাজারের বেশি রোহিঙ্গা আছেন। তাদের সাহায্য-সহযোগিতার প্রয়োজন রয়েছে। কীভাবে আমরা কাজ শুরু করতে পারি, সে বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘আরও রোহিঙ্গা স্থানান্তরের কথা হচ্ছে। আমরা বলেছি, তাদের মতামত নিয়ে ভাসানচরে নিতে হবে। তাদের ইচ্ছার বিরুদ্ধে সেখানে তাদের নেয়া যাবে না। বর্ষা শেষ হলে রোহিঙ্গাদের স্থানান্তর করা যেতে পারে।’

বৈঠকে রোহিঙ্গাদের জীবন-জীবিকার কথা ভেবে অর্থনৈতিক সংস্থান করা যায় কিনা, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে ইউএনএইচসিআর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা