জাতীয়

ঢামেকে ৫ নারী দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: ঢামেকে দিনভর র্যাবের অভিযানের পর হাসপাতাল কর্তৃপক্ষেরঅভিযানে আরও পাঁচ নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে তাদের আটক করে শাহবাগ থানায় দেয়া হয়।

এর আগে র্যাব হাসপাতাল চত্বর থেকে ২৪ জন দালালকে আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

আটক নারীরা হচ্ছেন, শাহনাজ আক্তার (৩১), তাসলিমা বেগম (৪০), তাসলিমা আক্তার (৩০), ইয়াসমিন আক্তার (৩০) ও সাথী আক্তার (৩০) ।

শাহবাগ থানার উপপরিদর্শক এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ নারী দালালকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে মামলা করবে বলেও জানানো হয়েছে।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, হাসপাতালকে দালালমুক্ত করতে ও হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা