জাতীয়

মালয়েশিয়ায় ৬২ অবৈধ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন ও বৈধকরণ প্রক্রিয়ার মধ্যেই অবৈধ অভিবাসি বিরোধী অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

রোববার মধ্যরাতে যৌথ অভিযানে সাইবারজায়ার একটি নির্মাণাধীন প্রজেক্ট থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, নারী ও শিশুসহ ২০২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর তাদের সবাইকে করোনা পরীক্ষার জন্য পুত্রজায়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ার ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ এবং পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক। প্রায় তিন মাস আগে থেকে সরকারের একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই প্রজেক্টের ওপর নজর রাখছিলেন বলে জানান অভিবাসন বিভাগ প্রধান।

খায়রুল দিজাইমি দাউদ বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ শ্রমিকদের বৈধতা ও দেশে ফিরে যাওয়ার সুযোগ চলছে। আর এর মধ্যেই অভিযান চালালো প্রশাসন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা