জাতীয়

সাভারে আ. লীগ নেতার বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেক: সাভারে বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল কাদের জানান, গত শুক্রবার তাকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রাস্তা আটকিয়ে হুমকি-ধামকি দেয়। বিষয়টি নিয়ে সেদিনই থানায় একটি অভিযোগ করেন তিনি। আজ রাতে তিনি যখন ঘুমাতে যান তখন অতর্কিতভাবে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তার বাড়ির জানালার কাচঁ ভেঙে যায়। পরে আশাপাশের লোকজন জানতে পারলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদেরকে আমি সরাসরি দেখেছি। তারা হচ্ছে জাবেদ, মোজাম দেওয়ান ও মো মনির হোসেনসহ আরও দুই তিনজন সঙ্গে ছিল তাদেরকে দেখতে পাইনি। তার ওপর এরকম হামলার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ২০২০ সালে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে আমাকে ওয়ার্ড সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা সেই পদ পায়নি। তাই আমাকে হত্যার উদ্দ্যেশে আজ এই হামলা চালিয়েছে।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ব বলেন, খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার বাড়িতে গিয়ে গুলির করার ঘটনার কিছু চিত্র পেয়েছি। বাড়ির জানালার কাঁচ ছিদ্র দেখেছি। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা