জাতীয়

পথকিশোর গ্যাংয়ের হামলায় ঢামেকে কিশোর

রাজধানীতে পথকিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি কিশোর রমজান আলী রবি ওরফে শাকিল ( ১৭)। তাকে রক্তাক্ত অবস্থায় তার অপর দুই সঙ্গী হাসপাতালে নিয়ে আসে।

শনিবার (৫ জুন) লালবাগ পলাশী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শাকিল বলে, আমার বাবা-মা কেউ নেই, তারা অনেক আগে মারা গেছে। আমি সদরঘাট ভিক্টোরিয়া পার্কে থাকি, আর রিকশা চালাই। আমার বাড়ি ঝিনাইদাহ খালিশপুরে।

আহত কিশোর জানায়, তার এক বড় ভাই শাওনের সঙ্গে দেখা করতে সন্ধ্যার দিকে পলাশীর মোড় এলাকায় যায় সে। রাস্তায় থাকা কিশোরগ্যাংয়ের সদস্য মোস্তফা ও তানজিলসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করেছে। কিন্তু তারা কেন ছুরিকাঘাত করেছে এর কিছুই জানে না সে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বলেন, এরা রাস্তায় ঘুরে বেড়ায়। সবাই পথকিশোর, তারা ভাঙারি টোকায়। তবে আহত শাকিলের অবস্থা গুরুতর। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

লালবাগ থানার ওসি কেএম আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরা সবাই পথ কিশোর। সবাই সবার পূর্ব পরিচিত। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা