জাতীয়

পদ্মা সেতুর উভয়প্রান্তে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ও ঢাকা শহরের বর্ধিষ্ণুতা বিবেচনায় এর পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, দেশের মেগাসিটিগুলোর আধুনিকায়ন ও পরিকল্পনা মাফিক বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন মেয়াদের মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। রাজউকের আওতায় ২০১৬-২০৩৫ সাল মেয়াদী ‘ডিটেইল্ড অ্যারিয়া প্ল্যান (ড্যাপ)’ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় ২০২০-২০৪১ সাল মেয়াদী ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রণয়নের কাজ চলমান রয়েছে।

অন্যান্য বড় শহরগুলোর জন্যও অনুরূপ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এগুলো বাস্তবায়িত হলে শহরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পয়ঃনিষ্কাশনের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ, পরিবেশ-প্রতিবেশের দূষণ কমানোসহ নাগরিক জীবনমানের উন্নতি ঘটবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা