ফাইল ফটো
জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র ডাকাতি

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে বাংলাদেশ দূতাবাস থেকে ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। হাইকমিশনার ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত রয়েছেন।

বুধবার (২ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

দূতাবাস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস চলার সময় কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিংয়রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতির ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দেশটিতে দীর্ঘদিন বসবাসরত প্রবাসীরা জানান, এর আগে হাইকমিশনারের বাসভবন ‌‘বাংলাদেশ হাউজেও’ ডাকাতির ঘটনা ঘটেছিল। তারা বলেন, দক্ষিণ আফ্রিকায় চুরি-ডাকাতির ঘটনা করোনাকালে বহুগুণ বেড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা