জাতীয়

সোশ্যাল মিডিয়াগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকার ফেসবুক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এরইমধ্যে গুগল ও আমাজনকে ভ্যাটের আওতায় আনা হয়েছে। তারা রেজিস্ট্রেশন করেছে। যারা করেনি, তারাও যেন রেজিস্ট্রেশনের আওতায় আসে, সবারই জবাবদিহি থাকুক। এখানে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে, যারা এমন সব তথ্য–উপাত্ত মিথ্যাচার করে, যেটা সবার জন্য, স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। সে জন্য বলা হয়েছে, সবাই যেন রেজিস্ট্রেশন করে, আইনের আওতায় আসে। তারা তাদের স্বাধীনমতো কাজ করুক।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। তবে যারা মিথ্যাচার করবে, তারা আইনের আওতায় আসবে। তাই ফেসবুক-ইউটিউব এগুলোও রেজিস্ট্রেশনের আওতায় আসুক।

তিনি বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাদের বিজ্ঞাপন যায়, কীভাবে যায় এবং বিজ্ঞাপনের টাকা সেই প্রতিষ্ঠানকে কীভাবে পরিশোধ করে, সেটা জানতে চাওয়া হয়েছে। পরবর্তী সভায় সেই তথ্য উপস্থাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ইউটিউব, গুগল এসবের অফিস আমাদের এখানে না থাকার কারণে আমার মনে হয়, অনেক কিছুই নিয়ন্ত্রণে আনা যায় না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা