জাতীয়

খিচুড়ি রান্নার প্রকল্প একনেকে বাতিল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ জুন) একনেক সভায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে প্রস্তাবিত ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্প বাতিল করা হয়েছে। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনে নির্দেশ দেন।

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সভা শেষে বলেন, আজ সভায় একটি প্রকল্প অনুমোদন পায়নি। প্রধানমন্ত্রী এ প্রকল্পটি ভালোবাসেন, স্নেহ করেন। কিন্তু প্রকল্পটির কাঠামো নিয়ে তার সংশয় ছিল। এজন্য তিনি নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছেন। স্কুলে খাবার দেওয়া প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রকল্পের স্ট্রাকচার পরিবর্তন করে সম্পূর্ণ নতুনভাবে প্রস্তাব করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এটি সেই প্রকল্প যা রান্না করা খাবার বা খিচুড়ির খাওয়ানোর প্রস্তাবের কারণে গত সেপ্টেম্বরে ‘খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর নামে’ দেশের গণমাধ্যমে শিরোনাম হয়ে বেশ আলোচনার জন্ম দিয়ে ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা