জাতীয়

ভাসানচরের ঘটনায় উদ্বেগ ইউএনএইচসিআর’র

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার ভাসানচর দ্বীপ পরিদর্শনের সময় দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটির ঢাকা অফিস থেকে সোমবার ( ৩১ মে) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, ভাসানচরে আজকে ইভেন্ট চলার সময় আহত হওয়া শরণার্থীদের বিষয়ে প্রতিবেদন জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দুঃখিত যে ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন শিশু এবং মহিলা রয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শরণার্থীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য ইউএনএইচসিআর’র প্রধান অগ্রাধিকার। আমরা জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের অবস্থার বিষয়ে অনুসন্ধানে অব্যাহত রেখেছি। তাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইউএনএইচসিআর প্রতিনিধিরা শরণার্থীদের একটি বড় অংশের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় শুনতে পেরেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা