জাতীয়

 টিকার মজুত এখনও ফুরায়নি দ্বিতীয় ডোজের

নিজস্ব প্রতিনিধি: ‘দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকার মজুত প্রায় শেষ’- এই মর্মে স্বাস্থ্য অধিদফতর থেকে দুই সপ্তাহ আগে ঘোষণা আসলেও এখনও করোনা টিকা প্রদান কার্যক্রম চলছে।

আগের তুলনায় সংখ্যা কম হলেও প্রতিদিনই দেয়া হচ্ছে টিকা। এ যেন প্রবাদের মতো ‘শেষ হইয়াও হইলো না শেষ’।

সোমবার (৩১ মে) দেশের আট বিভাগে সর্বমোট ১২ হাজার ২১৬ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৫৭৮ জন ও নারী চার হাজার ৬৩৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৭৩ হাজার ৯৩০ জনে। তাদের মধ্যে পুরুষ ২৬ লাখ ৬৮ হাজার ২৮৫ জন। আর নারী ১৫ লাখ ৫ হাজার ৬৪৫ জন।

অপরদিকে গত ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে এর আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনে। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন। আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা গ্রহণেচ্ছু মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয় হাজার ৯১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪০৩ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৯০৫ জন, রাজশাহী বিভাগে ১৪৭ জন, রংপুর বিভাগে ৯২৭ জন, খুলনা বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ১৪৮ জন এবং সিলেট বিভাগে ৬৩০ জন টিকা নেন।

এর আগে দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানিয়েছিলেন, টিকার মজুত ফুরিয়ে আসছে। খুব বড় জোর এক সপ্তাহ চলতে পারে।

তিনি আরও বলেছিলেন, মজুত প্রায় ফুরিয়ে যাওয়ায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ১৪ থেকে ১৫ লাখ মানুষ আপাতত টিকা পাবেন না।

বিভিন্ন উৎস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার চেষ্টা চলছে উল্লেখ করে ডা. নাজমুল ইসলাম বলেছিলেন, ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা