জাতীয়

করোনা টেস্ট রিপোর্ট জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট রিপোর্ট জালিয়াত চক্রের দুই সদস্যকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

এরা হলেন, মো. মনির হোসেন (৩৭) ও মো. রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি কি-বোর্ড ও ২টি নকল টেস্ট রিপোর্ট উদ্ধার করা হয়।

সোমবার (৩১ মে) বিকেলে গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো। সাইফুর রহমান আজাদ জানান, রোববার (৩০ মে) বিকেল ৪টার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোডের আল্ মেডিক্যাল ফার্মায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য মনির হোসেন ও রুবেলকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যেকোনো অপারেশনের জন্যে করোনার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। গ্রেফতার হওয়া আসামিরা ঢামেকে চিকিৎসারত রোগীদের অপারেশনের জন্য করোনার পজিটিভ রিপোর্ট পরিবর্তন করে নেগেটিভ রিপোর্ট তৈরি করতেন। ক্যানসার আক্রান্ত একজন রোগীর অপারেশন করার জন্য ২ হাজার টাকার বিনিমেয়ে গ্রেফতারকৃতরা একটি করোনা নেগেটিভ রিপোর্ট তৈরি করে দেয়। পরবর্তীতে ঢামেকের নাক, কান, গলা বিভাগে রিপোর্টটি নিয়ে গেলে কর্তৃপক্ষ রিপোর্টটি ভুয়া বলে শনাক্ত করে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিম তাদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা