জাতীয়

চালক বাবা যান পুরি আনতে, শিশুর কাণ্ডে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ‘পিকআপ ভ্যানে চাবি লাগানো ছিল। ৩ বছরের পুত্র মহিনকে গাড়িতে বসিয়ে পাশেই পুরি আনতে যান চালক বাবা মামুন। এ সময় শিশু গাড়ির চাবি নাড়ানাড়ি করতে থাকে। এক পর্যায়ে গাড়ি চালু হয়ে যায়। গাড়ি পেছনের দিকে যেতে শুরু করে এবং আম বিক্রেতাকে ধাক্কা দেয়। হাসপাতালে তার মৃত্যু হয়।’

শিশুর ফুপু মুক্তা বেগম ঘটনার এমন বর্ণনা দিয়েছেন। তিনি পিকআপ ভ্যানেই বসা ছিলেন।

তবে নিহতের শ্যালক জানান, তার ভগ্নিপতি ফুটপাতে আমের ব্যবসা করেন। তিনি আম নিয়ে বসে ছিলেন। সে সময় একই এলাকার বাসিন্দা মামুন তার পিকআপ দিয়ে পেছনের দিকে বসে থাকা ভগ্নিপতিকে চাপা দেয়।

মিরপুর থানাধীন মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকায় রোববার (৩০মে) রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম নুরু মিয়া (৫০)।

নিহতের মেয়ে শারমিন জানান, রাতে তার বাবা বউবাজার ফল বিক্রি করছিলেন। এসময় পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা