জাতীয়

শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৬৫) বছর। পরনে ছিল প্রিন্টের ছাপা শাড়ি।

রোববার (৩০) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় চালক সিদ্দিকুর রহমানকে ঢামেক হাসপাতাল থেকে আটক ও (উবার) প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।

উদ্ধারকারী প্রত্যক্ষদর্শী ওই প্রাইভেট কারের যাত্রী হাফসা হক জানিয়েছেন, তিনি উবার অ্যাপস এর মাধ্যমে ভাড়া করে সচিবালয়ের সামনে থেকে গাড়িতে ওঠেন। প্রাইভেটকারটি শিক্ষা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। তখন চালক গাড়ি থামাতে থামাতে ওই মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে চালকসহ আমরাই তাকে হাসপাতালে নিয়ে আসি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা