জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফৌজিয়া মালেক আগে থেকেই বয়সজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল তার। তিনি করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা যোগ হয়েছিল তার।

এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা