জাতীয়

গণস্বাস্থ্য কেন্দ্রের অসহায়দের জন্য বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁও ও রামপুরায় গণস্বাস্থ্য কেন্দ্র রিক্সা ও ভ্যান চালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য বিশেষ গণ স্বাস্থ্যবীমা ও খাদ্য সহায়তা কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় কলেজ ছাত্রদের সামাজিক সংগঠন ‘খুশির ঠিকানা ( আমাদের খুশি তোমাদের মাঝে)’ সংগঠননের সহযোগিতায় উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) গণ স্বাস্থবীমা কর্মসূচি ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, যে সকল মানুষ স্বল্প আয় করে পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের পরিবারের মানুষের মাঝে মাসে মাত্র ২০০ টাকায় চাঁদার মাধ্যমে গণস্বাস্থ্য কর্তৃক সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের জন্য সাপ্তাহিক সহনীয় সল্প টাকার কিস্তিতে সোলার বিদ্যুত চালিত রিকশা ও ভ্যান গাড়ী ভিরন করা হবে।

তিনি আরও বলেন, গত ২৫ মে গণস্বাস্থ্য নগর হাসপাতালে উক্ত কর্মসূচি উদ্বোধনকালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,“রিকসা, ভ্যান চালক,ফিরিওয়ালা ও ফুটপাতের দোকানদারদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ব্যবস্থা করবো।”

মিন্টু বলেন, গনস্বাস্থ্য ঢাকায় কেন্দ্র ২০ হাজার সল্প আয়ের মানুষের মাঝে উক্ত বিশেষ গণ স্বাস্থ্যবীমা ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্বাধীনতার যুদ্ধকালীন সময় হতে এখন পর্যন্ত করোনা কালসহ সকল দূর্যোগকালীন সময়ে ‌অসহায় মানুষের পাশে গণস্বাস্থ্যে কেন্দ্র এবং মানবতার ফেরিওয়ালা ডা. জাফরুল্লাহ চৌধুরী এগিয়ে এসে সহযোগিতার হাত প্রসারিত করে যাচ্ছেন।

এসময় উপস্থিত থেকে সার্বিকভাবে কাজ করেন ‘খুশির ঠিকানা’ সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম আহসান সহন, শাহাজালাল সিয়াম, নাইম তালুকদার, সাথে ছিলেন দিপ্ত, ফারদিন কামাল, নাফী, সামিত, ইল্লিন, তৌফিক,ফারহান, ইয়াসিন প্রমূখ।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা