জাতীয়

পুরান ঢাকার রাস্তায় অচেতন নারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় রাস্তা থেকে অচেতন অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার নাম সুমাইয়া আক্তার (২৩) বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার (২৬ মে) বেলা ২টার দিকে ওয়ারীর জয়কালি মন্দীর এলাকার রাস্তা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ওই নারী অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

অচেতন ওই নারী নরসিংদী মনোহরদী উপজেলার নরুল ইসলামের মেয়ে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন আরিফ জানান, তার পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি ওই নারীর মানসিক রোগে আক্রান্ত। কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে মৌচাকে তার এক খালার বাসায় বেড়াতে আসেন। আজ দুপুরে মৌচাক থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পরে রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছেওই নারী গুলিস্তান থেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়িতে ওঠেও। পরে সেখানে অচেতন হয়ে পড়লে বাস থেকে রাস্তায় নামিয়ে দেয়। তবুও বিস্তারিত পুলিশ তদন্ত করে দেখছে।

ওই নারীর বাবা নুরুল ইসলাম জানান, তিনদিন আগে গ্রাম থেকে মনোহরদীর এক মামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা চলে যায়।

খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না আজ পুলিশ থেকে খবর পেয়ে জয়কালী মন্দির এলাকায় সে অচেতন অবস্থায় পড়েছিল।

তিনি আরো জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে বনাবনি হচ্ছে না। তার স্বামী ঢাকায় থাকে। তার খোঁজেও যেতে পারে সুমাইয়া। এর আগেও বাড়ি থেকে সবাইকে না বলে বেরিয়ে গিয়েছিল সে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা