জাতীয়

হাতিরঝিলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা রিয়াজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারী মো. মহিদুল কাজি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মহিদুল জানান, রিয়াজবাগ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তার কাছ থেকে পাওয়া একটি আইডি কার্ড থেকে নাম জানা যায় আনোয়ার হোসেন। আরমান অ্যাপারেলসের সুইং সুপারভাইজার।

সান নিউজ/এমআর/ বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা