জাতীয়

সৌদি যেতে আগাম হোটেল বুকিং 

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘণ্টা পূর্বে কোয়ারেন্টিন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। সৌদি আরবগামী যাত্রীদের উদ্দেশে এ নির্দেশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘণ্টা আগে কোয়ারেন্টিন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। প্যাকেজটি নিশ্চিত করার জন্য নিকটস্থ বিমান অফিসে যেতে হবে। অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান হলিডেজের ওয়েব সাইট থেকে হোটেল বুক করা যাবে। বিমান হলিডে ব্যতীত অন্য কোনও মাধ্যমে হোটেল বুকিং গ্রহণযোগ্য হবে না।

টিকিট ও কোয়ারেন্টিন প্যাকেজ নিশ্চিত হওয়ার পর যাত্রীদের ফ্লাইট সৌদি আরবে অবতরণ করা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নমুনা প্রদান ও রিপোর্ট সংগ্রহ করতে হবে।

অনাবাসিক (নন রেসিডেন্ট) এবং প্রথমবারের জন্য দর্শনার্থীরা যারা কোভিড-১৯ এর টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়ার ১৪ দিন শেষ করেছেন। তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা গ্রহণের প্রমাণপত্র, সার্টিফিকেট সাথে রাখতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা