জাতীয়

ইয়াস মোকাবিলায় ৮ নির্দেশনা, চালু কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় কন্ট্রোলরুম চালুসহ ৮ দফা নির্দেশনা দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদানে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয় (ফোন নম্বর ০১৩১৮২৩৪৫৬০)।

নির্দেশনাগুলো হলো-

১. ২৪ মে’র মধ্যে উপকূলের বাঁধসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করতে হবে।

২. প্রয়োজনীয় বালু, জিও ব্যাগ এবং জরুরি শ্রমিকের ব্যবস্থা রাখতে হবে।

৩. মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের ব্যবস্থা রাখতে হবে।

৪. সাতক্ষীরা ও খুলনা জেলার ৮টি পোল্ডার রক্ষণাবেক্ষণের জন্য থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

৫. লোকজন সরিয়ে নিতে প্রয়োজনমত নৌযান ব্যবস্থা থাকতে হবে।

৬. করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

৭. মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে জেলা প্রশাসক ও জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাগণ ও কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

৮. স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে বরিশাল ও খুলনা এলাকায় লক্ষাধিক জিও ব্যাগ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রকৌশলীরা আঞ্চলিক তথ্যকেন্দ্র খোলাসহ জীবন-সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা