জাতীয়

সাংবাদিকদের ধন্যবাদ জানালো প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক : সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ।

রোববার (২৩ মে) সকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানান পত্রিকার সহযোগী সম্পাদক আনিসুল হক।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে আপনাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আপনারা চালিয়েছেন সেজন্য আমি ব্যক্তিগতভাবে এবং প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথম দিন থেকেই আপনারা পাশে ছিলেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা পরিশ্রম করেছেন, আমাদের পাশে ছিলেন।

তিনি আরও বলেন, আদালতের ওপর আমাদের আস্থা ছিল। আজকের আদেশে সেই আস্থার প্রতিফলন ঘটেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা