জাতীয়

নেপাল থেকে ফেরার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

নিউজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আকাশপথে নেপাল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আর এ কারণে দীর্ঘদিন ধরে নেপালে আটকা আছেন বাংলাদেশি অনেক নাগরিক। তাদের দেশে ফেরাতে আগামী ২৭ মে বৃহস্পতিবার বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডু গিয়ে বাংলাদেশিদের নিয়ে সেদিনই আবার ঢাকায় ফিরে আসবে।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই ফ্লাইটে শুধুমাত্র নেপালে আটকেপড়া ট্যুরিস্টরা (পর্যটক) ফিরতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, আটকেপড়াদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের পাসপোর্ট ও নেপালের মোবাইল ফোন নম্বর দূতাবাসের ইমেইলে পাঠাতে হবে (mission.kathmandu@mofa.gov.bd)। এগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের ভ্রমণ অনাপত্তিপত্রের ব্যবস্থা করা হবে। এছাড়াও যারা বাংলাদেশে ফিরতে চান তাদের সরকার নির্ধারিত হোটেলগুলোর একটিতে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিকেট ও হোটেলের খরচ বহন করতে হবে যাত্রীকেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট, হোটেল বুকিংয়ের কনফারমেশন কপি দিয়ে টিকেট কিনতে হবে। এছাড়াও কাঠমান্ডু বিমানবন্দরের চেক-ইনের সময় যাত্রীর কাগজপত্রগুলো সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হবে। সবকিছু ঠিক থাকলেই কেবল তাদের প্লেনে ওঠার জন্য বোর্ডিং পাস দেওয়া হবে।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলে গত ১০ মে থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ বাংলাদেশ থেকে নেপালে যাওয়া ও আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বেবিচক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নেপাল ছাড়াও ১২টি দেশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সেই দেশগুলোর যাত্রীদের বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

নেপাল ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা