জাতীয়

ঘূর্ণিঝড় ইয়াস : দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস বুধবার (২৬ মে) উপকূলে আঘাত হানতে পারে। তার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে।

বৃষ্টির এ ধারা মঙ্গলবার (২৫ মে) থেকে শুরু হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (২৩ মে) সকাল সোয়া ৮টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নির্ভর করবে বৃষ্টির পরিমাণ কেমন হবে। তবে আমরা ধারণা করছি ২৫ তারিখ থেকে সারাদেশে বৃষ্টি হবে। চট্টগ্রামের দিকে কিছুটা কম হলেও সারাদেশেই কমবেশি বৃষ্টি হবে।

তিনি জানান, যদি খুলনা উপকূলের দিক দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যায়, তাহলে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি.লি. ছাড়িয়ে যেতে পারে। আর পশ্চিম বঙ্গের দিক দিয়ে ঘূর্ণিঝড়টি গেলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে।

ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, তথ্য সংগ্রহ চলছে। সকাল ১০টার দিকে আপডেট জানা যাবে।

এদিকে আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যা ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৮ মি.লি.।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা