জাতীয়

নওফেলকে ডিআরইউতে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ডিআরইউ প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ডিআরইউ নেতারা।

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়ায় শুক্রবার (২১ মে) মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করবেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সংগঠনের নিজস্ব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।

তিনি বলেন, রোজিনা ইসলামের ওপর হামলার ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সেখানে অবশ্যই সাংবাদিক প্রতিনিধি থাকতে হবে৷ কারণ, যারা রোজিনা ইসলামকে মেরেছেন, তারা তদন্ত করবেন, সেটি হতে পারে না।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সাংবাদিকদের জন্য অসম্মানজনক। কোনো সাংবাদিক চোর নন, তারা তথ্য সংগ্রহকারী।

ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমরা ডিআরইউ প্রাঙ্গণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ডিআরইউর কোনো অনুষ্ঠানে তাকে অতিথি করা হবে না। তাকে অতিথি করলে ডিআরইউতে মিলনায়তন ভাড়া দেওয়া হবে না।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বিএফইউজের নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ডিক্যাবের সভাপতি পান্থ রহমান প্রমুখ৷

সাননিউজ/এএসএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা