জাতীয়

রোজিনাকে মুক্তির আহ্বান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়ের করা মামলায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় আরএসএফ। বিবৃতিটি আরএসএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোজিনা বাংলাদেশের প্রধান বাংলা দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক।

আরএসএফের বিবৃতিতে বলা হয়, রোজিনা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে লাগাতার প্রতিবেদন করেছেন। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেয়া হয়।

রোজিনাকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরএসএফ। তারা বলেছে, রোজিনাকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়ে সরকার তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করুক।


সাননিউজ/টিএস/আরআাই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা