জাতীয়

চার সংসদীয় আসনের উপনির্বাচন জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনে আগামী জুলাই মাসে ভোটগ্রহণ করবে। ভোটের দিন নির্ধারণ করা হবে আগামী ২৪ মে’র ৮০তম কমিশন বৈঠকে।

বুধবার (১৯ মে) ৭৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, যেহেতু করোনা পরিস্থিতি অবরতির কারণে লকডাউন চলছে তাই আজকের বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে জুলাইয়ের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ২৪ মে’র কমিশর বৈঠকে ভোটের দিন নির্ধারণ করা হবে। এক্ষেত্রে জুলাই মাসে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর-২ আসন
কুয়েতের একটি আদালতে ফৌজাদরি অপরাধে দণ্ডিত হওয়ার কারণে একাদশ সংসদের নির্বাচিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তার আসনটি শূন্য হয়। তার পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিল ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত রয়েছে।

‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত ২৭ এপ্রিলের পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এজন্য এ আসনে ভোট করা যাবে ২৬ জুলাইয়ের মধ্যে।

সিলেট-৩
বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা-১৪ আসন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা আসলামুল হকের ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের ‘দায়িত্বপ্রাপ্ত সচিব’ মো. নূরুজ্জামান প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মো. আসলামুল হক গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, এ আসনে জুলাইয়ের ২ তারিখের মধ্যে উপ-নির্বাচন হবে।

ঢাকা-১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৮ সালের নবম সংসদ এবং ২০১৪ সালের দশম সংসদেও নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন আসলামুল হক।

কুমিল্লা-৫ আসন
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তার কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এক্ষেত্রে ১২ জুলাইয়ের মধ্যে ভোট করতে হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা