জাতীয়

পুরান ঢাকার বানরদের খাবার দিলো সাংস্কৃতিক জোট

সাংস্কৃতিক প্রতিবেদক : করোনা মহামারিতে স্থবির গোটা পৃথিবী। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। যে কারণে করোনার প্রকোপ কমাতে দেশে এখন চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে চরম খাদ্য সংকটে ভুগছে বিপুল সংখ্যক বানর।

ঢাকার নগর জীবনের অনুষঙ্গ এই বানরদের খাদ্য সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন- সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনটি বানরদের বাঁচাতে হাতে নিয়েছে সপ্তাহব্যাপী খাদ্য প্রদান কর্মসূচি।

সপ্তাহব্যাপী খাদ্য প্রদান কর্মসূচির প্রথম দিনে আজ বুধবার (১৯ মে) গেন্ডারিয়ার সাধনা গলিতে প্রায় তিনশ বানরকে কলা, পাউরুটি, বিস্কুট প্রদান করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে নেতৃত্ব দেন জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।

বানরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় জোট সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ঢাকা শহরের কলতাবাজার, তাঁতিবাজার, শাঁখারিবাজার, বানিয়ানগর, মিলব্যারাক, মালিটোলা, টিপু সুলতানরোড, বনগ্রাম, নওয়াবগঞ্জ, বাবুবাজার, গেন্ডারিয়া সাধনার গলিসহ বিভিন্ন এলাকায় শতাব্দী ধরে বসবাস করছে কয়েক হাজার বানর। নগর জীবনের বাসিন্দা এবং অনুষঙ্গ হয়ে উঠেছে এই বানরকুল। মানুষের দেয়া কলা, রুটি, বিস্কুট এবং অন্যান্য খাবারই তাদের বেঁচে থাকার অবলম্বন। সাম্প্রতিক করোনার ভয়ালগ্রাসে মানুষই বিপন্ন- দুইবেলা আহার জোটানোই দায়, বানরের খাবার দিবে কোথা থেকে। এই কারণে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ কিছু খাবার নিয়ে বানরগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বানরগুলোকে দেখলে বড় কষ্ট লাগে। খাদ্যহীন শরীর কংকালসার হয়ে গেছে। অনেক বানর এরমধ্যে মারাও গেছে। সরকার এবং সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি অনুরোধ এই বানরগুলোর দেখভালের ব্যবস্থা করুন। ওদের খাবারের যোগান দিতে এগিয়ে আসুন- ওদের জীবন বাঁচান। এ পৃথিবীতে ওদেরও বাঁচার অধিকার রয়েছে।’

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সময়টা এখন খুব খারাপ। করোনার কারণে এখন চারিদিকে স্থবিরতা। আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডও বন্ধ। সবমিলিয়ে আমরা এক ভয়াল কাল অতিক্রম করছি। আমাদের সঙ্গে আমাদের চারপাশের প্রাকৃতিক অনুসঙ্গগুলোরও একই অবস্থা। যান্ত্রিক মহানগর এই ঢাকার যেখানে মানুষগুলো নিজেদের রক্ষা করতে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের প্রকৃতির অনুসঙ্গ ঢাকার বানরগুলোর অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এদের বাঁচাতে এখন আমাদের সবার সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। কারণ, এরা বাঁচলে আমাদের প্রকৃতির একটা অনুসঙ্গ টিকে থাকবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, আমরা ভালো থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, খোরশেদুল আলম, এইচ আর অনিক, বাবুরাম, হানিফ খান, নিয়াজ আহমেদ, ইকবাল হাফিজ ও তারেক আলী মিলন। এছাড়াও এসময় শফিউর রহমান দুলু, আবু তাহের বকুল ও হেলাল’সহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচ এস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা