জাতীয়

আসামের মুখ্যমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন, বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।

মোমেন আশা প্রকাশ করেন, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভারতের ‘পূর্বমুখী নীতি’ এগিয়ে যাবে, একই সঙ্গে আসাম শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এদিকে ড. মোমেনের অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশ সফরকালে জানিয়েছেন, একুশ শতকে উভয় দেশের একযোগে এগিয়ে যাওয়ার জন্য আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা